ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আকতার হোসেন, সাভার (ঢাকা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২০১ বার পঠিত

“মাদককে না বলি, নেশা মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ২৯ আগষ্ট ) বিকেলে ধারেন্ডা ফুটবল মাঠে এই খেলার  উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএএস অব বাংলাদেশের এর প্রেসিডেন্ট মিসেস মার্সিয়া মিলি গমেজ, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির  আহ্বায়ক  মি. তপন টমাস রোজারিও, সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী রানা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট মি. চয়ন লরেন্স রোজারিও।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার বার্তা দেওয়া হয়। উদ্বোধনী খেলায় কমলাপুর যুব সমিতি ১-০ গোলের ব্যবধানে বাংলাদেশ হোপ চার্চ কে পরাজিত করে ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫