ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

আকতার হোসেন, সাভার (ঢাকা)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৬৩ বার পঠিত

সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্হানীয় এলাকাবাসী। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।
আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়েছে রাজফুলবাড়ি এলাকা বাসিন্দারা। এসময় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান তারা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলো। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১১ টার সময় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।



















