ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাভারে বসা নিয়ে বিরোধ, কুড়ালের আঘাতে যুবক গুরুতর আহত

আকতার হোসেন, সাভার ( ঢাকা ) :
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত

সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার ভরারী গ্রামে বসা নিয়ে শুরু হওয়া তুচ্ছ কথা কাটাকাটির জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রুকুনুজ্জামান (২৩) বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্বশুর মো. আসলাম (৫৫) ঘটনার পরপরই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় মোসা. রিতা (৩৫), তার স্বামী মোহাম্মদ হোসেন (৪২), এবং মুনতাহা (২০) পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়।
বিকেল ৪টার দিকে বসাকে কেন্দ্র করে রুকুনুজ্জামানের স্ত্রী আমেনা আক্তার, শ্যালিকা সাদিয়া আক্তার, ও দুই ভাগ্নি রিপা ও খুকির সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গালিগালাজ ও অপমানজনক আচরণের মাধ্যমে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পরে সন্ধ্যায় রিতা নিজেই তাদের বাড়িতে ডেকে নেয়। অভিযোগকারী ও রুকুনুজ্জামান সেখানে গেলে, রিতা ধারালো একটি চাইনিজ কুড়াল দিয়ে রুকুনুজ্জামানকে মাথায় আঘাত করতে যায়। তিনি হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে কুড়ালের আঘাত লাগে তার বাম হাতের কুনুইয়ের নিচে এবং ডান হাতের কব্জিতে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং পুরনো শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রিতা, তার স্বামী ও মেয়ে দ্রুত পালিয়ে যায়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, “অভিযোগপত্রটি এখনো আমার হাতে পৌঁছেনি। এটি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন:


















