ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাভারে হাশেম মন্ডল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পঠিত

আকতার হোসেন,সাভার ( ঢাকা )
সাভারে হাশেম মন্ডল নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার ( ১৬ আগষ্ট ) সকালে সাভার – বিরুলিয়া সড়ক অবরোধ করে রাজাসন সরকারি স্কুলের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকার শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এসময় বক্তারা বলেন, গেল পাঁচ আগস্ট রাজাসনের মন্ডলপাড়া এলাকায় নিজ ঘরে হাশেম মন্ডল নামের ওই ব্যক্তিকে কলা কেটে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছেলের মৃত্যুর খবরে হাশেম মন্ডলের মা ষ্টক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে আজ আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবিতে প্রায় এক ঘন্টা সাভার বিরুলিয়া সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এঘটনায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন:


















