ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাভার রেডিও কলোনিতে চাঁদাবাজির অভিযোগ

সৈকত, সাভার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১১ বার পঠিত

সৈকত, সাভার প্রতিনিধি: সাভারের রেডিও কলোনি এলাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরমান হোসেন বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষ স্বস্তির আশা করলেও ওই এলাকায় নতুন করে চাঁদা আদায়ের তৎপরতা বেড়েছে।
স্থানীয়রা জানায়, রেডিও কলোনি ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে দোকান বসাতে বাধা দেওয়া, হুমকি এবং মালামাল লুটের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তার ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।
নুর আলম আরও বলেন, এটাই আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। সব হারিয়ে আমি এখন দিশেহারা। পরে ভ্যান ও মালামাল ফেরত পেতে বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাইনি।
এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির অভিযোগ, গত ২৯ ফেব্রুয়ারি দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, চাঁদা না দিলে ফুটপাতে দোকান বসাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। তার মালামালও একইভাবে লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, সারাদিন রোদে পুড়ে যা আয় করেন, তার বড় অংশ যদি জোরপূর্বক চাঁদা হিসেবে দিতে হয়, তাহলে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা খেটে খাওয়া মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা সাভারের রেডিও কলোনি এলাকাকে দ্রুত ‘চাঁদাবাজমুক্ত’ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


















