ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত: পিরোজপুরে পূজা মণ্ডপে জেলা প্রশাসকের উপহার

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৮৯ বার পঠিত

পিরোজপুর অফিস :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বুধবার (১ অক্টোবর) রাতে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি পালপাড়া, রাজারহাট, আখড়া বাড়ি ও কালিবাড়ি মন্দিরে গিয়ে পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের মিলিত আবাস। পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির প্রতীক। সরকার সকলের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে বদ্ধপরিকর।” পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত: পিরোজপুরে পূজা মণ্ডপে জেলা প্রশাসকের উপহার

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫