ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাহিত্যশৈলী বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯১ বার পঠিত

পিরোজপুর অফিস :: সাহিত্য ও সংস্কৃতিচর্চা উন্নয়নে পিরোজপুরে কবিতা ও নিবন্ধে পরিপূর্ণ সাহিত্যশৈলী পত্রিকার অষ্টম সংখ্যা (বর্ষা সংখ্যা) মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে পিরোজপুরের স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আ ফ ম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ এনায়েত কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান কবি ড. এস. দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের বিশিষ্ট কবি ও সাহিত্যিকেরা – শেখ হারুনর রশীদ, লোকমান হোসেন, সৈয়দ শামীম আহমেদ জালাল, মিহির কুমার রায়, কিরণ হালদার, রতন চক্রবর্তী, মতিউর রহমান, ইমাম হোসেন মাসুদ, সালমা ইসলাম কলি, মনোজ দেবনাথ, সনজয় কুমার রায়, এ কে এম মোস্তফা, দেলোয়ার হোসেন, ফাহিমা আক্তার, আলম তাজ, আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, সাহিত্যশৈলীর বর্ষা সংখ্যার প্রকাশনার ফলে স্থানীয় সাহিত্যচর্চায় নতুন গতিবিধি সৃষ্টি হবে। তাঁরা পত্রিকার নিয়মিত প্রকাশনা ও সাহিত্য অঙ্গনে এর অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংখ্যার প্রত্যাশা প্রকাশ করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাহিত্যশৈলী বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫