ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিএনজি জব্দসহ ২জন গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত
কক্সবাজার শহরের কলাতলীতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক বৃদ্ধ ও এক নারী পুলিশের অভিযানে আটক হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের কলাতলী সুমদ্র সৈকতের হোটেল রামাদার সামনে থেকে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয় বলে এ তথ্যের নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
তিনি জানান, সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভের ভাঙ্গারমুখে চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি নাম্বারবিহীন সিএনজি’কে থামানোর জন্য সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ সিএনজির গতিবিধি অনুসরণ করে হোটেল রামাদার সামনে তাদের আটক করতে সক্ষম হয়।
সিএনজিটিতে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন,জেলার টেকনাফের হোয়াইক্যংয়ের ৩ নং ওয়ার্ডের জবর মুল্লকের পুত্র আবুল কাসেম (৬১) এবং মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ির জিহাদুল ইসলামের স্ত্রী ইসমত আরা বেগম (২৬)।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিএনজি জব্দসহ ২জন গ্রেফতার 

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬