ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সিরাজগঞ্জের সলঙ্গায় হাইওয়ে শৃঙ্খলায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৪৬ বার পঠিত

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বর উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত।এ মহাসড়ক দিয়ে বগুড়া, রংপুর দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহের অধিকাংশ মানুষ যাতায়াত করে৷এই ব্যস্ত এলাকায় মহা সড়ক দূর্ঘটনা রোধকল্পে করণীয় এবং মহাসড়কে শৃঙ্খলা সম্পর্কে সচেতন করতে পরিবহন মালিক ও চলকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ই জানুয়ারী)বিকেল ৪ টার সময় সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তর এলাকার মাইক্রো স্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনা সভায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোঃশহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহ-কারী পুলিশ সুপার মোঃআলী আহমেদ হাশমী। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতির মোঃগোলাম আম্বিয়া,সাধারন সম্পাদক, মোঃশামিম হোসেন প্রমুখ।এ সময় অটোরিকশা, সিএনজি,লেগুনা, বাস, ট্রাক মাইক্রোবাস মালিক সহ চাকলগন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি’ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ সবাইকে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান।
মোঃমনিরুল ইসলাম
আরও পড়ুন:


















