ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, ৬টি গরু জব্দ

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২৭ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জানুয়ারি) ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৬টি গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুর্যনারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ২টি গরু, সালাম মেম্বরপাড়া গ্রাম থেকে ২টি এবং তেকোনাপাড়া গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়। এসব অভিযান ফতেপুর, বাখেরআলী ও জহুরপুরটেক বিওপির আওতাভুক্ত এলাকায় পরিচালিত হয়।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ চোরাচালান ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।



















