ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ওয়ানশুটার গান, গুলি উদ্ধার

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে অবৈধ ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অস্ত্র উদ্ধার করে। বিজিবি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সীমান্তে বিজিবির অভিযানে ওয়ানশুটার গান, গুলি উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬