ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সীমান্তে মানব পাচার চেষ্টাকালে ৪ জন আটক

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ১৫৯ বার পঠিত
আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে  ১৪ জানুয়ারি বুধবার দিবাগত রাতে  বকচর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে একজন মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
সীমান্তের শূন্যরেখা থেকে  ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে পরিচালিত অভিযানে মোঃ শাহিনের সহায়তায় অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে ভারতে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।
আটককৃত ব্যক্তিরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর,থানার  বকচর চর গ্রামের  এবাদুল ইসলামের ছেলে মানব পাচারকারী মোঃ শাহিন। রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর  ছেলে   তারাজুল ইসলাম (৩১),রাজশাহী জেলার বলিয়া থানার আসাম কলোনি গ্রামের মৃত্যু বেলায়েত আলীর  ছেলে  মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার  লাহোলামারী গ্রামের  মৃত টুপু আলী ছেলে  মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ মানব পাচার ও সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সীমান্তে মানব পাচার চেষ্টাকালে ৪ জন আটক

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬