ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা সচল রাখতে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক পত্রে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোহাগাড়া সদর ইউনিয়নের কৃতী সন্তান, বাংলাদেশ  সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোহাম্মদ এহেছানুল হক।
স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ এহছানুল হক একজন বিনয়ী, সাদাসিধে ও সহজ-সরল মনের মানুষ। মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলেও জানান তারা।
আইন পেশার অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও রাজনৈতিক জীবনের পাশাপাশি এবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় তার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব।
নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে এডভোকেট  মোহাম্মদ এহছানুল হকের দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সহকারী জজ আদালত সাদুল্লাপুরে ১০-মাস বিচারক নেই: স্থবির ৪ হাজার মামলা

14 September 2026

কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে মতবিনিময়

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬