ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুন্দরবন থেকে ২টি একনলা বন্ধুক, কার্তুজ সহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ 

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ৬১ বার পঠিত
সুন্দরবনে অভিযান চালিয়ে ০২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।  সোমবার ০৭ এপ্রিল দুপুর ২টার দিকে  পুরাতন ঝাঁপসি ফরেষ্ট অফিস সংলগ্ন  এলাকা থেকে এ সকল অস্ত্র ও সরঞ্জমাদী জব্দ করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক  জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি , সুন্দরবনের গহীনে  পুরাতন ঝাঁপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল করিম -শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে।
 এমন তথ্যের ভিত্তিতে আজ ৭ এপ্রিল  সোমবার দুপুর ২ টার দিকে  বাংলাদেশ কোস্ট গার্ড  সুন্দরবনের ঝাঁপসী  এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি তাদের ব্যবহারিত  বোট ফেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ডাকাত দলের  বোটটি তল্লাশি করে ০২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ০২ টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুন্দরবন থেকে ২টি একনলা বন্ধুক, কার্তুজ সহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ 

সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫