ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

ফকির গোলাম তাবরেজ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৪৭ বার পঠিত
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোর রাতে হরিণের মাংস জব্দের সময় ৪ চোরাশিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক চোরাশিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বনের হুলার ভারানী খালে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দ করা হয় চোরা শিকারীদের ব্যবহৃত নৌকাটিও। নৌকা থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে চোরা শিকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ৪২ কেজি হরিণের মাংস কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে মাটিচাপা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫