ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬
জামালপুর- ২ আসন

সুলতান মাহমুদ বাবুর মনোনয়নপত্র জমা

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১২০ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -২ আসনে (ইসলামপুর -১৩৯) বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব বলেন, জামালপুর -২ (ইসলামপুর ১৩৯)আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন।

মনোনয়নপত্র জমা শেষে আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু)বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামালপুর- ২ আসন

সুলতান মাহমুদ বাবুর মনোনয়নপত্র জমা

সর্বশেষ পরিমার্জন: ১১:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫