ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

মোঃ শাহীন আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ৭২ বার পঠিত
দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে। গত ১২ এপ্রিল সন্ধ্যায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের এক জরুরী সভায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ থাকে যে, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল ওয়ারেস গত ১৫ই মার্চ শনিবার দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ মৃত্যুবরণ করায় প্রেসক্লাবের আহবায়ক পদটি শূন্য হয়ে পড়ে। প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় আহবায়ক পদটি পুরণ করা জরুরী তাই প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম সকল সদস্যদের সাথে পরামর্শ করে প্রেস ক্লাবে জরুরী সভার আয়োজন করে। সভায় আগামী ৬মাসের জন্য সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সাত্তার এর নাম প্রস্তাব করা হলে তিনি সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন। এই প্রস্তাবে প্রেসক্লাবের সকল সদস্য সর্ব সম্মতি জ্ঞাপন করেছে।তিনি আগামী ৬ মাস আহবায়ক হিসেবে প্রেসক্লাবের অফিসিয়াল সকল কর্ম যাতে ভালোভাবে পরিচালনা করতে পারেন তাই সকলের কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫