ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রায় দুই হাজার মানুষ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬ বার পঠিত
‎কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায়,দরিদ্র ও অসুস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের হয়বতনগর এলাকার মৎস্য ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‎‎সেনাসদরের নির্দেশে ১৯ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় ক্যাম্পে।
‎‎সেবা নিতে আসা অনেকেই বলেন,সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয়, কিন্তু সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ক্যাম্পটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল,দ্রুতসেবা প্রদান এবং যত্নশীল আচরণে ভরপুর। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
‎অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ জন রোগীকে সেবা দেওয়া,কিন্তু মানুষের বিপুল উপস্থিতির কারণে তা আরও অনেক বেশি হয়ে গেছে।
‎‎কিশোরগঞ্জ জেলা সিও লেফটেন্যান্ট কর্নেল সাফাত আহাম্মেদ এর পক্ষ থেকে জানানো হয়,সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রায় দুই হাজার মানুষ

সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫