ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
সোনাতলায় ছাত্রদলের ৭ ইউনিয়ন কমিটি গঠন

হারুন অর রশিদ,সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৩৪ বার পঠিত

হারুন অর রশিদ,সোনাতলা (বগুড়া): সোনাতলা উপজেলা ছাত্রদলের অধীনস্থ ৭টি ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে ৩ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকাল ৪টায় সোনাতলা মহিলা কলেজের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব সাজ্জাদুর রহমান চাঁদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ রেজা নিয়ন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বরাত, বালুহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাহিদ ইসলাম লেমন, সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ, নাজির আক্তার কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লেমন মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইবনে আনাস স্মরণসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ইউনিয়ন কমিটি গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।


















