ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পঠিত

হারুন অর রশিদ,সোনাতলা (বগুড়া)
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগস্ট) বগুড়ার সোনাতলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের যুব সমাজ। তাদের অদম্য স্পৃহা ও মেধাকে কাজে লাগিয়ে সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।”
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোস্তফা কামাল এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেদুর রহমান হান্নান, সফল উদ্যোক্তা তাসলিমা আক্তার লিমা, সফল উদ্যোক্তা মো. মফিজুল হাসান মাসুম, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও স্বীকৃতি প্রামাণিক জাতীয় যুব দিবসের শপথ বাক্য পাঠ করান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন।
আরও পড়ুন:



















