সোনাতলায় পুলিশের ঝটিকা অভিযানে ৬ আসামি গ্রেফতার

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৫৯ বার পঠিত

বগুড়ার সোনাতলা থানা পুলিশ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত পৃথক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলার ও সন্দিগ্ধসহ মোট ৬ আসামিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন— ১। মোঃ হাজ্জাতুল ইসলাম ওরফে শাওন (২৮), পিতা- মোঃ আমজাদ হোসেন সরকার, সাং- শিচারপাড়া। ২। মোঃ কাজল মন্ডল, পিতা- মৃত হবিবর মন্ডল, সাং- কামারপাড়া।
নিয়মিত মামলার আসামি হিসেবে ধরা পড়েন— নুরনাহার, স্বামী- মোঃ ফজলু মিয়া, সাং- বিশুরপাড়া।
এছাড়া স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আটক হওয়া সন্দিগ্ধরা হলেন— ১। মোঃ বুলবুল (২৪), পিতা- মোঃ আলম প্রামাণিক, সাং- জোরগাছা (নয়াপাড়া)। ২। মোঃ জিয়াদ ইসলাম (১৯), পিতা- মোঃ এনামুল শেখ, সাং- দক্ষিণ আটকরিয়া।
গ্রেফতারকৃতদের একই দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক।”



















