
হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সোনাতলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সৈকত চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবিব রাজা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন বেলাল, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মোহন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সিজু, তেকানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুর রহমান স্বপন, জোরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মুকুল, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এম এ হান্নান বাটালু এবং দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি ও উপজেলা জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন।
এছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল করিম লাজু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক, সাধারণ সম্পাদক রাজু, উপজেলা যুবদল নেতা সাগর আকন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, পৌর সমবায় দলের সভাপতি মোস্তাক আহমেদ লিটন, তোহাদ্দেত হোসেন বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম এবং ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া) 


















