ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

হারুন অর রশিদ,সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ১০:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৯৫ বার পঠিত

হারুন অর রশিদ,সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।২রা মার্চ (সোমবার) দিবাগত রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ, পিতা- মোঃ আঃ হান্নান; মোঃ আমিরুল (২২) ও মোঃ সামিরুল (২৪), পিতা- আঃ হামিদ;
(সর্ব সাং- উত্তর করমজা, থানা- সোনাতলা); এবং মোঃ ছানোয়ার হোসেন বাবু, পিতা- মৃত সামসুল হক, সাং- হরিখালি, থানা- সোনাতলা, জেলা- বগুড়া।
গ্রেফতারের পর তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


















