ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

হারুন অর রশিদ, সোনাতলা(বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৬০ বার পঠিত
হারুন অর রশিদ, সোনাতলা(বগুড়া):  বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অভিযানে মাদক সংরক্ষণের দায়ে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১) মোঃ মন্টু মিয়া (২৭), পিতা- মোঃ আলী হোসেন ব্যাপারী এবং ২) মোঃ শাকিল ইসলাম (২২), পিতা- মোহাম্মদ রবিউল ইসলাম, উভয় সাং- কলসদহ, থানা- সোনাতলা, জেলা- বগুড়া—কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া একই অভিযোগে ৩) মোহাম্মদ রাব্বি হাসান (১৯), পিতা- মোঃ রঞ্জু মিয়া, সাং- কলসদহ, থানা- সোনাতলা, জেলা- বগুড়াকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬