ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা 

সোনাতলায় সেনাবাহিনীর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৪৩ বার পঠিত
বগুড়ার সোনাতলায় সেনাবাহিনীর চৌকশ অভিযানে হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বগুড়ার সারিয়াকন্দি অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই বৃহস্পতিবার সকাল সারে দশটার দিকে সোনাতলা উপজেলার হাটকরমজা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন ও গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামিরা হলো উপজেলার জোড়গাছা ইউনিয়নের পশ্চিম করমজা এলাকার গৌর চন্দ্র এর ছেলে শ্রী নিরঞ্জন রায় (৭০) ও অপরজন একই ইউনিয়নের হাটকরমজা এলাকার মৃত তবিবর রহমানের ছেলে মো: বিপুল (৪৮)। এসময় আটককৃতদের নিকট হতে হেরোইন ও গাজা উদ্ধার করা হয়েছে।
এসময় আটককৃতদের একজন জানিয়েছে, তিনি প্রতিনিয়তই বগুড়ার বিভিন্ন এলাকা থেকে এই মাদকদ্রব্য গুলো নিয়ে আসেন। গতকাল বগুড়ার চামরা গুদামের পাশের গলিতে এক মহিলার নিকট হতে উদ্ধারকৃত ওই হেরোইন গুলো নিয়ে এসেছিলো।
এদিকে আটককৃত আসামিদের ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৮ এর ২১ ধারায় তাদের উভয়ের প্রত্যেককে ৫০০ টাকা করে জড়িমানা আদায় ও দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে উক্ত অভিযানে এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা 

সোনাতলায় সেনাবাহিনীর অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫