ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
সোনাতলায় ২-মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ২-নারী আটক

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৩৭ বার পঠিত

হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া): সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
প্রেসনোটে জানানো হয়, অদ্য সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার করমজা গ্রামে আহম্মেদ মেম্বারের রাইস মিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা: মোঃ আশরাফ আলী, মাতা: মোছাঃ শহিদা বেগম, গ্রাম: চাকলা (মধ্যপাড়া), থানা: গাবতলী, জেলা: বগুড়া এবং
মোঃ মাহামুদুর রহমান জিয়াম (৩৫), পিতা: মোঃ জাহিদুল ইসলাম, মাতা: মোছাঃ মঞ্জুয়ারা বেগম, গ্রাম: করমজা (শখের বাজার), থানা: সোনাতলা, জেলা: বগুড়া।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত এক নারী আসামি এবং পরোয়ানাভুক্ত আরও এক নারী আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনাতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















