ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
পরিবারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদীর যুবক নিহত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৬০ বার পঠিত
নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই ও দুই বোনের মধ্যে বাচ্চু মিয়া ছিলেন দ্বিতীয়। প্রায় ৮ বছর আগে পরিবারে হাল ধরতে পারি জমান প্রবাসে। তিনি দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
পরিবারের খুঁজ নিতে গিয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ এই প্রতিবেদককে জানান,তার পরিবারের যে অবস্থা আমরা দেখলাম, এই প্রেক্ষাপটে সার্বিক তথ্য উপাধি নিয়ে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। সরকার যা কিছু বা যে  পরিমাণ সহযোগিতা করবে তা সম্পূর্ণ পাবে বলে আমার বিশ্বাস। এ ব্যাপারে উপজেলা প্রশাসন পুরোপুরি ভাবে কাজ করবে।
তিনি আরও বলেন,তাদের ঘরের যে অবস্থা দেখলাম, আত্মসামাজিক দিক দিয়েও যথেষ্ট দুর্বল অবস্থায় আছে। আমরা চেষ্টা করব এখান থেকে তারা যাতে ওভারকাম করতে পারে। নিহত বাচ্চু মিয়ার অনুপস্থিতে যাতে মিস না করে, যেন সাপোর্ট পায় যথাযথভাবে এটা আমরা খেয়াল রাখবো।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পরিবারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদীর যুবক নিহত

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬