ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

গাউছ-উর রহমান, মাদারীপুর:   মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১৯ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার দিবাগত রাতে গলা কেটে হত্যার ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংসার করলেও দম্পতির কোনো সন্তান হয়নি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ ও কলহ হতো। এরই ধারাবাহিকতায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করেন।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, “দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, সেই কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক বিরোধ থেকে সংঘটিত এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক কাউন্সিলিং জোরদার করা প্রয়োজন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’ খাওয়ালেন আব্দুস সালাম

05 August 2026

বর্তমান সরকার জুলাই আন্দোলনের ফসল - এমপি জালাল উদ্দীন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬