ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবত কারাদন্ড

বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পঠিত

নাটোরের লালপুরে লতা খাতুন (২৭) নামের একজন গৃহিণীকে হত্যার দায়ে তার স্বামী সিরাজুল ইসলাম (৪১)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোঃ সোহাগ তালুকদার এ রায় দেন বলে জানা গেছ। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। জানা যায়,২০০৯ সালে সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিরাজুল তার স্ত্রী লতাকে নির্যাতন করতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এঘটনার পরেরদিন নিহত লতার বাবা হেলাল উদ্দিন লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তের একপর্যায়ে জানায়,লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর নিহত লতার বাবা হেলাল উদ্দিন বাদি হয়ে লালপুর থানায় সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন। এবিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকউটর আব্দুল কাদের মিয়া বলেন,দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেছেন।
আরও পড়ুন:


















