ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্ত্রী তালাক দেওয়ায় শরীরে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহ’ত্যা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ২১ বার পঠিত

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ায় অভিমান করে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্বামী নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আত্মহ’ত্যা করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার নজরুল ইসলাম বগুড়া শহরের স্থানীয় বাসিন্দা। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্ৰামের বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিবাহ করে দীর্ঘ দিন যাবত ঘরজামাই ছিল। সংসার জীবনে তাদের ২টি পুত্র সন্তান রয়েছে। নজরুল বাসের সুপারভাইজার হওয়ায় বহুদিন পর পর বাড়িতে আসত। ঠিকমতেো সংসারের খরচ না দেয় দেওয়ায় দাম্পত্য জীবনে তাদের মধ্যে বনিবনা ছিল না।
এর আগে দুইবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদও হয়েছিল। সর্বশেষ স্ত্রী তাকে তালাক দেয়। এই অভিমানে সে বাজারের রাস্তায় গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্বজনেরা রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে রাত সোয়া ১১টায় পথিমধ্যে তার মৃ’ত্যু হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিম নজরুল ইসলাম জুয়া খেলে ধারদেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে তার স্ত্রী তাকে তালাক দেয়। দেনার চাপ ও স্ত্রীর উপর অভিমান করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আহতাবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।




















