ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
স্বপ্নসিঁড়ি’র তাফসির মাহফিল সোমবার

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১০১ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার অন্যতম সামাজিক কল্যাণকামী সংগঠন ‘কুতুপালং স্বপ্নসিড়ি যুব সংগঠন’ আয়োজিত ৭তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ৫ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।কুতুপালং পশ্চিমপাড়া সড়ক সংলগ্ন কবরস্থান মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে তাসফির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসের হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী ঢাকা।
এছাড়াও দেশ ও স্থানীয় বরেণ্য আলেমগণ বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথি থাকবেন উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,উদ্ধোধন করবেন রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, সভাপতিত্ব করবেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।বিশেষ অতিথি থাকবেন উখিয়া উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা এম.বাদশা মিয়া চৌধুরী,কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি জহির আহমদ,সাধারণ মোহাম্মদ রুবেল,সাবেক সভাপতি জানে আলম জানু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাঈল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হ্নদয় জানিয়েছেন,প্রতিবছরের ন্যায় এবারও ৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছি।বর্ণিত তারিখে মাহফিল আয়োজনের সার্বিক প্রস্তুতি শেষের দিকে।উক্ত মাহফিলের ভরপুর সফলতায় সংগঠনের সদস্যরা পরিশ্রম,অর্থ মেধা আর বুদ্ধি-পরামর্শ দিয়েছেন, পাশাপাশি যারা(বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ) সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আরও পড়ুন:


















