হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতায় ভালোবাসা সিক্ত সুলতান মাহমুদ বাবু

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১২৩ বার পঠিত

নিজ নির্বাচনী এলাকায় এসে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হলেন ইসলামপুর উপজেলার বিএনপির সভাপতি জামালপুর -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় তার নিজ নির্বাচনী এলাকা বিজয় চত্বর পৌছলে সেখানে অবস্থান করেন উপজেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং ছাত্র বিষয় সম্পাদক মোঃ হাসমত আলী ও অন্যান্য নেতাকর্মী। তাদের নেতৃত্বে পায়ে হেঁটে থানা মোড় দিকে পদযাত্রা করেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সকলের প্রিয় নেতা আলহাজ্ব সুলতান মোহাম্মদ বাবু । ফুল দিয়ে বরন শেষে থানা মোড় হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতার উপস্থিতি জন সমাবেশে রুপ নেয়।
জন সমাবেশে জামালপুর -২আসনের জননন্দিত জননেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু বলেন আমি শুধু একাই ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত নয় জামালপুর -২ আসনের সকল নেতাকর্মী ও সাধারণ জনতা ধানেরশীষের মনোনয়ন প্রাপ্ত হয়েছেন। আমি শুধু একটা মাধ্যম মাত্র। এখন যার যার অবস্থান থেকে প্রত্যেকটা নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থী মনে করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।


















