হালুয়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

সমীর সরকার
হালুয়াঘাট সনাতন যুব সংঘের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়।।সকাল ১১ ঘটিকার সময় উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা সংগঠনের আহবায়ক সঞ্জয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স । তিনি বলেন, ভগবান যে উদ্দেশ্য নিয়ে ৫২৫২ বৎসর পূর্বে এই ধরা ধামে উপনিত হয়ে ছিলেন তা দিয়ে ভগবান তার ভক্তদের পালন করে থাকেন,তাই সবাইকে ভগবান যে উদ্দেশ্য নিয়ে দুষ্টের দমন ও শিষ্টের পাল করতে আসেন সবাইকে আগ্রহ ভরে তা পালন করে, সমাজ ও রাষ্ট্রের কল্যান করার আহবান জানান। তিনি আরও বলেন ভগবানের যে আদ্দর্শ নিয়ে এই ধরা ধামে আবির্ভাব হয়ে ছিলেন আমরা যেন সেই আদ্দর্শকে লালন পালন করতে পারি তার জন্য সকলকে সজাক থাকতে অনুরোধ করেন,আমরা যেন যার যার ধর্ম সঠিক ভাবে পালন করতে পারি। বিএনপির ইস্তেহার অনুযায়ী আমরা বিস্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সাহা, প্রতিষ্ঠাতা সভাপতি সমীর সরকার লিটন,মন্দির কমিটির সভাপতি অমলেন্দু সরকার, সহ সম্পাদক নয়ন সরকার ,বিএনপির পৌর কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম ,গীতা পরিষদের সহ সভাপতি দেবল গুহ পাল,নারায়ন সরকার,বাদল দত্ত,কেন্দ্রীয় মন্দির কমিটি সম্পাদক প্রদিপ সাহা, কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি সুশীল ভাট ,সনাতন যুব সংঘের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক ভক্ত।পরে উত্তর খয়রাকুড়ি মন্দির থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আকন পাড়া রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।সেখানে ছোট ছোট শিশু যারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ গ্রহন করে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সকল অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সদস্য সচিব প্রভাকর সরকার। এই দিগে হালুয়াঘাটে সারা দিন ব্যাপি প্রতিটি মন্দিরে গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী কৃষ্ণের উপর আলোক চিত্র ,পূজা অর্চনা,যজ্ঞ অনুষ্ঠান, মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়

















