হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খান আর নেই

- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৩৮ বার পঠিত

সমীর সরকার, ময়মনসিংহ
হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি এবং অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আজিজ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। কয়েকদিন আগে লিভারের সমস্যাজনিত কারণে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হওয়ার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিজ খান এর মৃত্যুতে হালুয়াঘাট পৌর বিএনপি ও উপজেলা তিন দিন ব্যাপি শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে এই তিন দলীয় সমস্থ কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি দুই সন্তান, স্ত্রীসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মহা সচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি, হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। রোববার বাদ জোহর হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।


















