হিজাব বিরোধীদের রুখে দেওয়ার সঠিক সময় নির্বাচন-আব্দুল্লাহ্ আল মিনহাজ

- সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৪ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র শিবিরের যে প্যানেল ছিলো সে প্যানেল থেকে সদস্য পদের একজন ছাত্রীর হিজাব বিকৃতির ঘটনা,আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবির স্লোগান দেওয়ায় কেড়ে নিলো মাইক। আমরা সুস্পষ্টভাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌছে দিতে চাই যাদের নারায়ে তাকবির ও নারীদের হিজাব সহ্য হয়না তাদের রুখে দেওয়ার সঠিক সময় আগামী নির্বাচন, বললেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)’র স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ্ আল মিনহাজ
শনিবার(১৭ জানুয়ারি)কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে ছাত্র সংযোগ মাস উপলক্ষে “জনশক্তি সমাবেশে” বিশেষ অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে চাঁদাবাজ রাজনীতির কোন ঠাই হবে না। আমরা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে,চাঁদাবাজ, টেন্ডারবাজ,সন্ত্রাসী যারা করবে,মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিতে চেষ্টা করবে,যারা মানুষের হিজাবের অধিকার কেড়ে নিতে চেষ্টা করবে, যারা নারায়ে তাকবিরের উচ্চ শির ধ্বনিকে দমিয়ে রাখার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশে রাজনীতির সুযোগ দেওয়া হবে না।
আপনারা যারা আছেন প্রত্যেকেই নারায়ে তাকবিরের স্লোগানধারী হয়ে,একজন হিজাবের প্রতিনিধি হয়ে,অন্যায়ের বিরুদ্ধে একজন উচ্চ শির কন্ঠ হয়ে মানুষের ধারে ধারে যেতে হবে।মানুষের কাছে ইসলামের সু-মহান বার্তা নিয়ে যেতে হবে। মানুষকে একটি ইসলামপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখাতে হবে।
এসময়,কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ, কটিয়াদী উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন,কটিয়াদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি সহ সাবেক ও বর্তমান থানা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।


















