ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
যুব সমাজের উদ্যোগে আয়োজিত

 হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

আকতার হোসেন, সাভার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৭৯ বার পঠিত
আকতার হোসেন, সাভার: সাভারে “মাদককে না বলি,লেখাপড়া ও খেলাধুলাকে হ্যাঁ বলি “এই স্লোগানকে সামনে রেখে রাজাসন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ ( সাভার – আশুলিয়া )  আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী।
আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক – গোলাম মোস্তফা,  কৃষিবিদ আবু আদনান সেলিম , সাভার থানা বিএনপির সহ সভাপতি – মোঃ জাহাঙ্গীর আলম,  বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. সাইদুর রহমান, ওয়াই এম সি এ এর সাবেক প্রেসিডেন্ট মি. তপন টমাস রোজারিও,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ জানে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হিমেল খান।
ফাইনাল খেলায় দিয়াবাড়ী ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে রিংকু ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যুব সমাজের উদ্যোগে আয়োজিত

 হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬