ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
হোমনায় গাড়িচাপায় শিশু নিহত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৪ বার পঠিত

কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়িচাপায় ফাইজা আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের কলোনীতে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকাল ৯ টায় এসিল্যান্ডের ড্রাইভার তাইবুর রহমান এসিল্যান্ডকে বাসা থেকে আনতে গেলে টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের সামনে ফাইজা তার মায়ের সাথে খেলা করছিল। হঠাৎ করে সে গাড়ীর নীচে পড়ে গেলে দ্রুত তাকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ফাইজা আক্তার (২) বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুটিয়া গ্রামের মো.ফয়জুল হকের কন্যা। ফয়জুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে কর্মরত।
ঘটনার পরপরই গাড়িচালক পলাতক রয়েছে এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় ঔষধ কোম্পানী(ফারিয়া) সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ গাড়ি চালকের কঠোর শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করে।
জানাগেছে, গাড়ি চালক তাবুর রহমান হোমনা উপজেলা সদরের পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মৌলভীর ছেলে। সে অস্থায়ী ভিত্তিতে চালক হিসাবে নিয়োগ পেযেছেন।
এ ঘটনায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নিহতের পরিবারে মধ্যে সমঝোতা করে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:



















