ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৫৭ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা :
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ, সেরা মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ক্ষেমালিকা চাকমা। বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সেরা মৎস্য চাষি মো. রফিকুল ইসলাম, মৎস্য চাষী মো. মোশাররফ হোসেন প্রমুখ।
আরও পড়ুন:




















