ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
হোমনায় পৃথক এলাকা থেকে দুটি লাশ উদ্ধার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৩৯ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনা উপজেলার পৃথক এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়। একটি উপজেলার তিতিয়া রঘুনাথপুর বিলের মধ্যে ভাসমান কোষা নৌকা থেকে এবং অন্যটি জগড়ারচর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত সবদর আলীর ছেলে কবির হোসেন (৭০) ও অন্যজন হলেন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের জগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।
স্থানীয় সূত্রে জনা যায়, মৃত দুই জনই দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। এদের একজনের হার্টের অসুখ ছিল। তিতিয়া রঘনাথপুর গ্রামের কবির হোসেন শনিবার রাতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। অপরজন সাইজুদ্দিনকে নিজ ঘরে রশিতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। এ দুটি অস্বাভাবিক মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মৃত দুই জনই দীর্ঘদিন ধরে মাসসিক রোগী ছিলেন। এদের মধ্যে তিতিয়া গ্রামের কবির হোসেনের মানসিক ও হার্টের অসুখ ছিল। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
আরও পড়ুন:

















