ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

হোমনায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা প্রদান

আইয়ুব আলী, হোমনা
শিক্ষকদের পাশে দাঁড়িনো : পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর ‘ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য রালি শেষে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সোমবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মরত অবস্থায় মৃত্যু বরণকারী প্রয়াত শিক্ষক-কর্মচারী পরিবারদের সম্মাননা প্রদান ও পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফারজানা শেলী,সহকারী শিক্ষা অফিসার আবু হানিফ, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সুপার মাওলানা আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালামত উল্লাহ, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, আমেনা বেগম, কেএম আতিকুর রহমান, মো. লুৎফর রহমান ও দুলাল মিয়া প্রমুখ। এ সময় কলেজ,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম। শিক্ষক-কর্মচারীদের কল্যান
কামনা ও প্রয়াত শিক্ষকদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সুপার মাওলানা মো. সাইদুল হক।

পরে রেহেনা মজিদ মহিলা কলেজে প্রয়াত প্রভাষক জেলহক আহমেদ এর পরিবারের কাছে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা ও রেহেনা মজিদ কলেজের পক্ষ থেকে ৩ লক্ষ টার চেক হস্তান্তর করা হয় এবং মোট ২৫ জন শিক্ষক- কর্মচারীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

হোমনায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬