ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
হোমনায় বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৪৫ বার পঠিত

কুমিল্লার হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের দাবিতে ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় হোমনা প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করে বলেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলে অনেক শিক্ষার্থীর মেধাবিকাশে বাধা সৃষ্টি করবে।
উপজলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য দূরীকরণ প্রস্তুতি কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোবারক হোসেন, সদস্য বিকাশ চন্দ্র সাহা,মোবারক হোসেন দুকুল,রাসেল মিয়া ও নাছির উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা নিকট হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:



















