হোমনায় রয়েল আইডিয়াল স্কুলের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

- সর্বশেষ পরিমার্জন: ০৯:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৪৬ বার পঠিত

কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর রয়েল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সম্মেলন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলমগীর হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এমএ ওয়াহাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. আইয়ুব আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মতিউর রহমান,সমাজ সেবক মো. মোসলেম উদ্দিন, আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. ইব্রাহীম। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


















