ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হোমনায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সেলিম ভূঁইয়া এমপি

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৪৩ বার পঠিত
আইয়ুব আলী, (হোমনা) কুমিল্লা:
কুমিল্লার হোমনা উপজেলাধীন চুনারচর মোড় থেকে রামপুর মোড় বাজার হয়ে কুড়ালিয়াকান্দি বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার (৯ মার্চ) কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল,সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারন সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে,  অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় প্রায় ৩.৩৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।  প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩,০১,৬৯,০৫৮ টাকা এবং চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,০১,৬৮,৯০৮.৯৪৯ টাকা। সড়ক উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মদিনা কনট্রাকশন /মেসার্স  সহিদ ট্রেডার্স।
জে,এইচ,কে
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হোমনায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সেলিম ভূঁইয়া এমপি

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬