ব্রাহ্মণবাড়ীয়া জেলা কল্যাণ সমিতি
কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৩৪ বার পঠিত

সিলেটস্থ ব্রাহ্মণবাড়ীয়া জেলা কল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানা পূর্ব জিন্দাবাজার এলাকার ফুট প্যারাডাইস হোটেলে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার মানুষের কল্যাণে প্রবাস ও দেশের ভেতরে অবস্থানরত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজসেবামূলক সংগঠনগুলো মানুষের দুঃখ-কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রবাসে অবস্থানরত ব্রাহ্মণবাড়ীয়াবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধিতে এই সংগঠনের ভূমিকা প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কল্যাণ সমিতি সিলেটে বসবাসরত জেলার মানুষের জন্য একটি ঐক্যের প্ল্যাটফর্ম। ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণবাড়ীয়া জেলার মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।




















