ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
৫০ লক্ষ টাকার সম্পদ দান করেন ঈদগাহ এবং কবরস্থানের জন্য

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১২৪ বার পঠিত

বর্তমান সময়ে জমি নিয়ে বিরোধ চলছে সারাদেশে। এক শতাংশ জমির জন্য মারামারি কাটাকাটি হানাহানি খোনাখুনি লেগেই আছে। এরই মধ্যে রাজবাড়ীতে ঘটে গেল এক ভিন্ন ঘটনা। দলিল উদ্দিন ধনী নামে এক ব্যক্তি কোটি টাকা মূল্যের প্রায় ৪৪ শতাংশ জমি কবরস্থান ও ঈদগাহর নামে দান করেছেন।
আর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গনা মোল্লা, দলিল উদ্দিন ধনী কবরস্থান ও ঈদগাহ এর শুভ উদ্বোধন করা হয়।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দলিল উদ্দিন ধনীর পরিবার এর পূর্বপুরুষ কর্তৃক এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই সময় অত্র এলাকায় মসজিদ ছিল না। কবরস্থানের জন্য জমি দান করা একটি মহৎ কাজ, যা সাদাকায়ে জারিয়া (অবিরাম সওয়াব) হিসেবে গণ্য হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার, জমি দাতা দললদ্দিন খান ধনি, রাজাউল করিম, মাসুদ রানা, শহিদ প্রামানিক, শহিদ ব্যাপারি প্রমুখ।
এই সময় কয়েক গ্রামের প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার জানান, আমি আসলে ধন্যবাদ দিয়ে ধনী কে ছোট করতে চাই না। ধনী যে কাজটা করেছে প্রত্যেক মুমিন মুসলমানের এই কাজ করা উচিত। এখন আমাদের ১০ জনের সহযোগিতা পেলে এখানে দ্রুত ঈদগাহ ও কবরস্থান নির্মাতা সহজ হবে।
কোটি টাকা মূল্যের জমিদাতা দলিল উদ্দিন ধনী জানান, আমাদের এলাকায় কোন ঈদগাহ বা কবরস্থান নেই। সবার কথা চিন্তা করে আমি ঈদগাহ ও কবরস্থানের জন্য জায়গার ব্যবস্থা করে দিলাম। এখানে কেউ আমাদের এলাকার মারা গেলে কবরস্থ করতে পারবে। এজন্য ৪৪ শতাংশ জমি দিয়েছি যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার বেশি।
এলাকাবাসী জানান, দলিল উদ্দিন ধনী খুব ভালো কাজ করেছেন।
আরও পড়ুন:




















