ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সোনাতলায় গাছ কাটাকে কেন্দ্রকরে মারামারি

৬৫ বছরের বৃদ্ধাসহ আহত-২, থানায় অভিযোগ

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৩১ বার পঠিত
বগুড়ার সোনাতলায় গাছ কাটাকে কেন্দ্রকরে মারপিটের ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধাসহ দুইজন আহত হয়েছে। এঘটনায় ৩১ মে শনিবার বাবোর আলী নামক এক ব্যক্তি ৫ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখিত বিবাদীরা হলেন- গ্রামের মৃত ফরজুল্লা মন্ডলের ছেলে রবিউল ইসলাম ওবে মন্ডল, তার স্ত্রী রাশেদা বেগম এবং তার তিন মেয়ে রুমান খাতুন, সুলতানা খাতুন ও নাজমি খাতুন। ঘটনাটি ঘটেছে সোনাতলা পৌরসভা এলাকার কানুপুর পশ্চিমপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানাগেছে, সোনাতলা পৌর এলাকার কানুপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বাবোর আলীর সাথে একই গ্রামের মৃত ফরজুল্লা মন্ডলের ছেলে রবিউল ইসলাম ওবে মন্ডলের দির্ঘদিন যাবত পারিবারিক দন্দ কলহ চলে আসছিলো। এরই পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী রবিউল ইসলাম ওরফে ওবে মন্ডল তার পরিবারের লোকজনদের সাথে নিয়ে ৩০ মে শুক্রবার জোরপুর্বক বাবোর আলীর বিভিন্ন জাতের কিছু গাছ কর্তন করে। উক্ত ঘটনায় বাবরের মা হাসনা বেগম (৬৫) ও স্ত্রী সুলতানা বেগম (৩৫) তাদেরকে বাধা নিষেধ করতে গেলে ওবে মন্ডল ও তার লোকজন বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে ওবে মন্ডল ও তার পরিবারের লোকজন বাবোর আলীর মা হাসনা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধরক মারপিট শুরু করে। ঘটনায় বাবোর আলীর স্ত্রী তার শাশুড়িকে রক্ষা করতে গেলে বিবাদীরা তাকেও এলোপাথারী ভাবে মারধর করে। একপর্যায়ে তারা বাবোর আলীর ঘরে ঢুকে বাক্সের তালা ভেঙ্গে ৭০,০০০ টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে যায়।
এঘটনায় বাবোর আলীর মা ও স্ত্রী চিৎকার চেচামেচি করলে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে যায় এবং তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সোনাতলা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী’র সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সোনাতলায় গাছ কাটাকে কেন্দ্রকরে মারামারি

৬৫ বছরের বৃদ্ধাসহ আহত-২, থানায় অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫