ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

৮ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক নেতাদের আলোচনা সভা

মোঃ মোস্তাফিজুর রহমান রতন, নাটোর।
শ্রমিক বাঁচাও-আখচাষী বাচাও’ দুনিয়ার মজদুর এক হও’ শিল্প বাচাও-দেশ বাঁচাও এই প্রতিপাদ্য নিয়ে ৮ দফা দাবিতে আলোচনা সভা করছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এই সভা হয়। নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে ও শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ টিপু বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোঃ ফায়জুল হাকিম, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান ফিরোজ,যুগ্ম আহ্বায়ক মোঃ কাইয়ুম হোসেন,নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম উজ্জ্বল,আখচাষী নেতা শহীদ কমরেড আঃ:সালাম এর ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ,নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান মধু প্রমুখ। জাতীয় বাজেটে চিনিকলের জন্য অর্থ বরাদ্দ করে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি চিনিকলে আধুনিকায়ন করে পুনরায় চালু করতে হবে এবং সরকার ঘোষিত চিনিকলসহ শিল্প কল-কারখানা বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় চালু করতে হবে। রাষ্ট্রয়ত্ত টিনিকলগুলো ব্যক্তি মালিকানায় ইজারা দেয়া চলবে না। আখের ক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে এবং আখ চাষীদের শিল্প ঋণ দেয়া বন্ধ করে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদান করতে হবে এসব দাবি সহ সরকারের প্রতি ৮ দফা দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

শিশুর রহস্যজনক মৃত্যু, মাকে ঘিরে স্বজনদের সন্দেহ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

৮ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক নেতাদের আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন : ০৩:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬