ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১০২ বার পঠিত

সোনাতলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ
হারুন অর রশিদ,সোনাতলা(বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শুকুর আলী (৩৫), সাং মধ্য রানীরপাড়া, গত ৬ আগস্ট সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন বছর আগে ১৬ শতক জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন শুকুর আলী। তবে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে ও বাড়ির সামনে এসে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করত।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তার বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। বাধা দিলে তারা শুকুর আলীকে এলোপাতাড়ি মারধর করে আহত করে এবং জোরপূর্বক বাড়ির ভিতরে প্রবেশ করে গাছ, টিনের বেড়া, দরজা, রান্নাঘরসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এছাড়া, ঘরের বিছানার নিচে রাখা ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন শুকুর আলী।
অভিযুক্তরা হলেন—আনারুল ইসলাম (৫৫), পিতা মৃত সাত্তার।
রাসেল মোল্লা (৩৫) সোহেল মোল্লা (২৮) পারভিন বেগম (২৫),
উভয়ের পিতা আনারুল ইসলাম বুলি বেগম (৫০), স্বামী মোঃ আনারুল ইসলাম আমির হোসেন (৬০), পিতা মৃত তবির আকন্দ—সকলের ঠিকানা মধ্য রানীরপাড়া, সোনাতলা, বগুড়া।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:



















