ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জবি কেন্দ্রীয় মন্দিরে সম্প্রীতির দোলযাত্রা ও হোলি উৎসব

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৫৮ বার পঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে ও শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের তত্বাবধানে প্রথমবারের মতো গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৩রা মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার পূর্ণিমা তিথিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলো বিগ্রহ স্থাপন, গৌর কথা আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিষেক, হলি উৎসব ও মহা প্রসাদ বিতরণ।

দিনব্যাপী আয়োজনে সনাতনী শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতি আজকের আয়োজনকে করেছে আরো মনোরম এবং দিয়েছে সম্প্রীতির সৌন্দর্য।

আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, “অনুষ্ঠিত শুভ গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা প্রথমবারের মত কেন্দ্রীয় মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি সম্ভব হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনীদের মিলিত প্রচেষ্টায়। সকলের নিকট আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং আন্তরিকতায় খুবই আনন্দিত হয়েছি৷ এভাবেই কেন্দ্রীয় মন্দিরে প্রতিটি অনুষ্ঠান পালিত হোক।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবি কেন্দ্রীয় মন্দিরে সম্প্রীতির দোলযাত্রা ও হোলি উৎসব

সর্বশেষ পরিমার্জন: ১২:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬