ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন

জোবায়ের হোসেন খান
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৮ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ও ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশ বার কাউন্সিলের অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত ১২ জুন অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৯,২০১ জন পরীক্ষার্থী পাস করেছেন। জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জাইমা রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, দেশে আইন পেশায় প্র্যাকটিসের জন্য তিনি এই পরীক্ষায় অংশ নেন এবং আল্লাহর রহমতে উত্তীর্ণ হন।
বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে সনদ পেতে একজন প্রার্থীকে পর্যায়ক্রমে তিনটি ধাপ অর্থাৎ—এমসিকিউ (নৈর্ব্যক্তিক), লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেছেন । পরবর্তীতে তিনি বিপিপি ইউনিভার্সিটি থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করে ২০১৯ সালে লিংকনস ইন থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন:





















